শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের ৩ মামলায় ১০ দিনর রিমান্ড

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৫৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

তিন মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন।

তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পল্টনের ২ মামলায় ৩ দিন করে ছয় দিন আর মতিঝিলের মামলায় ৪ দিন।

এদিন ২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান হেফাজত নেতা জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে।

অপরদিকে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইালাম আসামি জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার ৪ দিন ও মতিঝিল থানার ৩ দিন মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানায় আরও এক মামলায় জুনায়েদ আল হাবীবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ১৮ এপ্রিল পল্টন থানার নাশকতায় এক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সেই রিমান্ড শেষ হওয়ায় আজ তাকে আদালতে হাজির করে ফের রিমান্ড চাওয়া হয়।

১৭ এপ্রিল বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office