শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পাখির বাসায় হাত দিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে সায়েম আলী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সায়েম আলী আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন পুকুরের পাশে গর্তের মধ্যে থাকা পাখির বাসায় হাত দিলে গর্তে থাকা সাপ তার হাতে কামড় দেয়। বিষয়টি সায়েম সঙ্গে সঙ্গে বাড়িতে জানালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়েমের মা চম্পা বেগম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। সকালে বাড়ি সংলগ্ন পুকুরের পাশে থাকা গর্তের মধ্যে পাখি বাসায় হাত দেয় সায়েম। সেখানে থাকা সাপ তার হাতে কামড় দেয়। আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।

বারোঘরিয়া গ্রামের ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সায়েমের মৃত্যু হয়। সাপটি খুবই বিষাক্ত। সাপটি উদ্ধার ও চিহ্নিত করার চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office