শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে বজ্রপাতে ২ ভাই নিহত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— একই এলাকার মৃত আবদুল মুনাফের ছেলে ফখরুল (৪৭) ও ফজলু (৪৫)।

আহতরা হলেন— একই এলাকার সাজনুর, হাবিব হোসেন ওলাদেন। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে সাড়ে ৮টার দিকে মধুরাপুর গ্রামের তলের বন হাওরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন দুই ভাই। গুরুতর আহত হন আরও তিনজন।

সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office