শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রোকসানা সুইটি’র কবিতা

  |   বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্বপ্নের চৌকাঠে সুখনিদ্রা
রোকসানা সুইটি

আরাধ্য ভালোবাসায় জড়িয়ে
স্পর্শের বাহিরে তুমি নীলাকাশ।
স্বপ্নের চৌকাঠে সুখনিদ্রা

জাগরণে বিষাদময় চারিধার …
তুমি শব্দে উষ্ণ শিহরণ,
উপলব্ধির শেকড়ে বিস্তৃত ভালোবাসা
দেখার মাঝে অদেখা।

তুমি লিখিত কাব্যে অলিখিত সংজ্ঞা
একান্তই নিজস্ব শব্দের খাতা।

তুমি অসীমের দূরত্ব!
তুমি দুস্তর বাঁধা
অসহনীয়,যন্ত্রণার দহন
তুমি প্রতীক্ষা
সহস্র সময়ের ফ্রেমে অজানা আলেখ্য।

তুমি কেবলই ঝড়ো হাওয়া, ভাবনার ধুলোঝড়ে
গহীনের দীর্ঘশ্বাসে বেঁচে থাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office