কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি। | মঙ্গলবার, ০৪ মে ২০২১ | প্রিন্ট | ১৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
আশরাফুজ্জামান আশিক।
এএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি আদেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন তিনি।
জানা যায়, হবিগঞ্জের জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, বিশিষ্ট বিচারক, সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুল আলম আরজু মাস্টারের বড় ছেলে আশরাফুজ্জামান আশিক লেখাপড়া শেষে ৩২ তম বিসিএসের মাধ্যমে সরকারি সুফিয়া মহিলা কলেজে কর্মরত ছিলেন। পরবর্তীতে ৩৩ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।