শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুলাউড়ায় ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার বিতরণ

নিজেস্ব প্রতিনিধি।   |   শনিবার, ০৮ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নাজমুল বারী সোহেলঃ কুলাউড়ায় রহমত, মাগফেরাত ও নাযাতের মাসে মহান মালিকের সন্তোষ্টি লাভের আশায় প্রবাসীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে ভাসমান মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মে)ইফতারের পূর্ব মুহূর্তে পৌর শহরের উত্তরবাজার ও দক্ষিনবাজার এলাকায় ভাসমান অসহায়,শ্রমজীবী পথচারি পাচ শতাধিক লোকজনের মধ্যে বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী।

বিতরন কার্য শেষে পৌরশহরের আভিজাত্য রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল। এতে উপস্থিত ছিলেন, কমিটির পক্ষে এসোসিয়েশনের চেয়ারম্যান কাতার প্রবাসী রফিকুল ইসলাম সুমন,পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক দপ্তর সম্পাদক মইনুল হক বকুল, ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহবাব হোসেন রাসেল,সংগঠক মোক্তার হোসেন, সাংবাদিক একেএম জাবের,নাজমুল বারী সোহেল প্রমুখ ।

উপস্থিত থেকে বিতরণ কার্য পরিচালনা করেন গিয়াস উদ্দিন মোল্লা, আবুল কাশেম ওসমানি,মাসুদুর রহমান বখস, জালাল উদ্দিন, আব্দুল মুকিত, রাজন আহমেদ, রিপন আহমেদ, কাওসার আহমেদ।

যাদের অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, দুবাই প্রবাসী জিয়া উদ্দিন, আমেরিকা প্রবাসী রিফাত আহমেদ আদনান, মোঃ সুমেল আহমেদ, সৌদি প্রবাসী শাকিল রশিদ চৌধুরি, ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না, কাতার প্রবাসী রফিকুল ইসলাম সুমন, স্পেন প্রবাসী জাহেদুর রহমান জাহেদ, আব্দুল্লাহ আল নোমান, ইঙল্যান্ড প্রবাসী মাঝহারুল ইসলাম রুমান, ইতালী প্রবাসী জাহেদুল হক মুকুল ফ্রান্স প্রবাসী শামীম আহমেদ ফয়সল ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office