শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শ্রীমঙ্গলে ৪শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলে আব্দুস শহীদ এমপি

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বুধবার, ১২ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শ্রীমঙ্গলে ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র ৪শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের মিশন রোডস্থ নিজ বাসায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত উদ্যোগে নিজে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র মানুষেরা ঈদের আগে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ পেয়ে আনন্দিত তারা। জানা যায় ঈদের আগ পর্যন্ত দরিদ্রদের মাঝে আব্দুস শহীদ এমপি’র ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসব ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ,
আব্দুস শহীদ এমপি বলেন, দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office