শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১২ জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বুধবার দুপুরে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি ১২ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

”আমাদের যে পরিস্থিতিআছে মহামারীর, তার সাথে সম্প্রতি ঈদযাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে। কোনো কোনো জেলায় সংক্রমণের হার বেশ বেড়েছে। সে কারণে সবগুলো বিষয় বিবেচনা করেই ১২ই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।”

এই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এরপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

‘আশা করি অবস্থার উন্নতি হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব স্কুল খুলে দেওয়ার প্রস্তুতি আমাদের আছে।” বলছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত বছরের ১৭ই মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক দফায় এই বন্ধের মেয়াদ বাড়ানো হয়।

তবে অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস করানো হচ্ছে।

online class

শিক্ষার্থী মোবাইলের মাধ্যমে অনলাইনে যুক্ত হয়ে ক্লাস করছে

শিক্ষামন্ত্রী বলেছেন, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস চলবে এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

এর আগের ঘোষণা অনুযায়ী, ২৯শে মে পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত জানাতে পারেনি সরকার।

শিক্ষামন্ত্রী দিপু মনি জানান, নতুন টিকা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে কয়েকদফায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ইঙ্গিত দেয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে সরকার।

এর আগে ২৭শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দিপু মনি ৩০শে মার্চ থেকে স্কুল-কলেজ এবং ২৪শে মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার ছুটি বাড়ানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office