শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতির পিতার আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেছে সরকার। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫), লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)। তাদের এই খেতাবগুলো বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনি এই চারজনের এসব খেতাব বাতিল করা হলো। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভার সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল
এর আগে ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশ হতে দু-চার-পাঁচ দিন লাগতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

জানা গেছে, সর্বোচ্চ আদালত ওই খুনিদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গেজেটে তাঁদের নাম থাকার বিষয়টি নিয়ে সমালোচনা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কিছুদিন আগেই এই চার খুনির খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মনে করে, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় বঙ্গবন্ধুর এই চার খুনির নাম থাকা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office