শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি বিণয় ভূষণ রায়

নিজস্ব প্রতিনিধি   |   সোমবার, ০৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায়

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পুরস্কৃত করা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত সোমবার (৭ জুন) বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনের জন্য ওসি বিনয় ভূষণ রায় এর হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ওসি বিনয় ভূষণ রায়কে কুলাউড়া থানায় যোগদান করার পর মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।

এক প্রতিক্রিয়ায় ওসি বিনয় ভূষণ রায় বলেন, যতদিন কুলাউড়ায় থাকবো তত দিন এ থানা এলাকার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তাকে পুরস্কৃত করে উৎসাহিত করার জন্য তিনি পুলিশ সুপার মহোদয়কে কৃতজ্ঞতা জানান। সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদকসহ আরও একাধিকবার তার দায়িত্বপালনে দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন। হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী ওসি বিনয় ভূষণ রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে কুলাউড়া, গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় সুনামের সাথে দায়িত্বপালন করেন। এছাড়া তিনি মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকাকালীন সময়ে মাদকদ্রব্য বিরোধী সফল অভিযান পরিচালনা করার জন্য তাকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office