শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   শনিবার, ২৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মিজাজ মিয়া (৫০)। নিহত মিজাজ মিয়া শহরের সোনামিয়া রোডে পাহারাদারের কাজ করতেন।
শনিবার ( ২৬ জুন ) সকাল ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এস আই দুর্জয় সরকার শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সাথে আমার স্বামী ঝুলে আছেন। তিনি বলেন, তার ধারণা তার স্বামী নিজে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। স্ত্রী বলেন, তার স্বামী খুব রাগ করতেন, কারো কথা শুনতেন না। জেদ করেই গলায় ফাঁস দিতে পারেন। নিহত ব্যাক্তির গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার জয়নগর পাড়ায়।
প্রায় ৪ বছর ধরে মিশন রোডে ভাড়া থাকতেন। এবং দুই বছর ধরে পাহারাদের কাজ করছিলেন

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে ঘটনা জানা যাবে। এ মৃত্যুর বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office