কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি। | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট | ৫৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে রোববার রাত ৮টায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কমলগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান আজাদ পিপি ৷ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, সহ-সভাপতি শ্যামল পাল।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সঞ্চালনায়
অনুষ্ঠানে আরও ছিলেন সাপ্তাহিক আলোকন এর সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী রিপন, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের সংলাপ ও অর্থকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি কাউছার আহমেদ রিয়ন,দেলোয়ার হোসেন রাহিদ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ও হোটেল ইসাকী এমোসে’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সাইফ উদ্দিন লিটন
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইমন দেব চৌধুরী বৈশাখী টিভি,নান্টু রায় শ্রীমঙ্গলের চিঠি, সাজন আহমেদ রানা, দৈনিক আমার বার্তা, এস কে সুমন এশিয়ান টিভি, শিমুল তরফদার প্রথম আলো, সুমন বৈদ্য দৈনিক ভোরের কাগজ, রুপম আচার্য্য ডেইলী অবজারভার,জহিরুল ইসলাম সাপ্তাহিক জয়বার্তা, ইব্রাহিম প্রমুখ ৷
বক্তারা বলেন, সংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। অপসাংবাদিকতা দুর করতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে তাদেরকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে।