শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রূপগঞ্জের ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১০ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল বলেছেন, রূপগঞ্জে অগ্নিকাণ্ডের মত মর্মান্তিক এই ঘটনায় দোষীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তদন্ত রিপোর্টে যাদের ন্যুনতম দোষ বা গাফিলতি পাওয়া যাবে, তাদের কঠিন বিচারের মুখোমুখি করা হবে।

ইতোমধ্যে এ ঘটনায় কারখানা মালিক এমএ হাশেমসহ ৮ জনকে আটক করা হয়েছে। হাসেম ফুড লিমিটেড কারখানার আগুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির উদ্দিন মজুমদার।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একসঙ্গে এতোগুলো লোকের প্রাণহানিতে সারাদেশের মানুষ স্তব্ধ। হাশেম ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে কত লোক কাজ করছিল সব তদন্তে বের হবে। তারা কী করছিল সকল বিষয় নিয়েই আমাদের তদন্ত কমিটি হয়েছে। ডিসি তদন্ত কমিটি করেছেন এবং শ্রম মন্ত্রণালয়ও তদন্ত কমিটি করেছে। তদন্তের পরেই আমরা বলতে পারবো এখানে কী ঘটেছে। যারা ইন্তেকাল করেছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটা দুর্ঘটনা হয়েছে, অনেকগুলো মানুষ মারা গেছেন। এখানে মামলা হবেই। মামলা হবে তদন্তও হবে। যারা সামান্যতম দোষী তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এখানে শিশু শ্রমিকও থাকতে পারে, বিল্ডিং তৈরির ত্রুটি থাকতে পারে। আমরা তদন্তের আগে কিছু বলতে পারবো না। তদন্তে সব বের হবে এবং কেউ ছাড় পাবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office