শিরোনাম
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

কুলাউড়ায় মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিলের ঈদ উপহার প্রদান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস্ (ইউকে) এর উদ্যোগে কুলাউড়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মাসুদ আহমদের সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, ব্যবসায়ী নেতা সাংবাদিক এইচ.ডি রুবেল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক আলাউদ্দিন কবির, এস আলম সুমন, মাহফুজ শাকিল, শাকিল সিদ্দিকী খালেদ, আমিনুলন ইসলাম দিদার, হাবিবুর রহমান সুজন, আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন, সংগঠক জসিম উদ্দিন ও স্কাউটের জয়নাল আবেদীন প্রমুখ।###

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office