| সোমবার, ১৯ জুলাই ২০২১ | প্রিন্ট | ১৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
মুজুরের ঈদ # জামিল আহমেদ
বৃদ্ধ পিতা মাতা মরছে
মরছে শিশুটিও অনাহারে
আসছে কুরবানির ঈদ
ধনীরা হাসছে জরির কাপড়ে
জীর্ণ শীর্ণ কায় বেচেঁ আছে সজন
কতদিন অনাহারে থাকে পেট ধন
কত রোগ কত ব্যাধি
কাদে মানুষ দিবা নিশি
মৃত শিশুটি হয়ে আছে চাঁদ আসমানে
কোন খুৎবা পড়বে ইমাম আজ
কেজানে
গোমাংস খাচ্ছে মুসলমান
ঐ মাংসে মিসকিন মুজুরের অংশ আছে
শোন কোরআন হাদিস এর ফরমান
ধনীর ঘরে এসেছে খুশির ঈদ
মুজুরের ঘরে এসেছে অভাবের অশ্রুবারি
কেউ খোঁজ রাখে কী তারই
আসতেছে দিন আমরাও করবো ঈদ
কাহাফের সাহাবীর সাথেভাঙবে
আমাদের নিদ