| সোমবার, ০৯ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ১৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বেদনার চিঠি
জামিল আহমেদ
আর কত বেদনা দুঃখ দেবে আমাকে
কতটুকু দুঃখ আর বেদনা পেলে
তোমরা দুঃখী বল আমি তা জানিনা
আমি তো এক জীবনে বেদনার সব বেসাতি
রঙ মেখেছি
আমার এই আপাদ মস্তক
বেদনা আর দুঃখের চিহ্ন
আমার প্রিয়তমা নারীটি ও নেই আর
সমস্ত সুখ ঐশ্বর্যের আশায়
এখন অন্য পুরুষের গৃহে
আমি সব ভূলে তবু গেছি চৌধুরী বাড়ীর রঙালোয়ে
কিশোরী রমণী দের মুখের দিকে তাকিয়ে হেসেছি ওষ্ঠ মিলিয়ে
এই টুকু যা পাওয়া
আমার ঘরের চার দেয়ালের রঙটিও ধীরে ধীরে হচ্ছে ধূসর
বাগানের প্রিয় ফুলটিও পরিস্ফুটিত হতে পারেনি জরা জীর্ণ লতার কারণে
আমার তো কারো কে দুঃখ দেবার কথা নয়
তবুও এই অবেলায় পাপ দুঃখ ছাড়া কিছুই মনে পড়েনা
ক্রমশঃই জীবন ক্ষয় প্রাপ্ত হয়
জীবন কী কেবলই বেদনা আর দুঃখ ময়
জীবন বিস্ময় ভীষণ অবহেলা বেদনা দুঃখ ময়
একি মানুষের জীবন তুমিই বল বিশ্বনাথ