শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  |   রবিবার, ১৫ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

মিলাদ মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, বীর মুক্তিযুদ্ধা অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাদক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এছাড়াও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.শহীদুল হক মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুর হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শহীদ হসেন ইকবাল, যুগ্মসম্পাদক শুভ্র ধর, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়সহ শ্রীমঙ্গল উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সামাজিক ও সংগঠন সাংস্কৃতিক সংগঠনগুলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office