শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: বিএনপির ২৬ নেতা-কর্মী রিমান্ডে

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যরা।

ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলায় দলটির ২৬ জন নেতা-কর্মীকে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বুধবার বিকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।

একই মামলায় আরও ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তিনি।

আসামিদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও জয়নাল আবেদিন মেসবাহসহ প্রায় ৩০ জন আইনজীবী।

শুনানিতে তারা বলেন, পুলিশ ইচ্ছা করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের কর্মসূচিতে বাধা দিয়ে এরপর গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় গ্রেপ্তার ৪৭ জনকে বুধবার আদালতে হাজির করা হয়। এরমধ্যে দুজন কিশোর বলে তাদের কিশোর সংশোধনগারে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office