শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দ্রুত বিদায় করতে হবে: ড. কামাল

অনলাইন রিপোর্ট:   |   রবিবার, ২৯ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ড. কামাল হোসেন ফাইল ছবি

দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই সরকার যথেষ্ট করেছে, দলীয় নেতাকর্মীরা অনেক ধনদৌলত করেছে। এবার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দ্রুত বিদায় করতে হবে।

রবিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, আমরা ২৮ বছর ধৈর্য ধরেছি, প্রত্যেকবার আন্দোলন করে দেশকে মুক্ত করেছি। কিন্তু এরপর স্বৈরাচার সরকার অত্যাচার করে রাষ্ট্র পরিচালনা করছে। এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুধু ক্ষমতাকে পুনরুদ্ধারই করবো না। ক্ষমতা ধরে রাখবো। যাতে তারা আমাদের আর সহজে বঞ্চিত করতে না পারে। মূল কাজ হলো মানুষের মাঝে যে ঐক্য আছে তা কার্যকরভাবে সংগঠিত করা। এখন সময় স্বৈর-সরকারের হাত থেকে জনগণের ক্ষমতার সরকার গঠন করা। জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়া। এটা শুরু করা দরকার, অনেক সময় চলে গেছে। এখন দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে।
আমরা জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন চাই না উল্লেখ করে তিনি বলেন, সবার বাড়িতে বাড়িতে গিয়ে, মাঠে মাঠে গিয়ে আন্দোলনের জন্য সবাইক ঐক্যবদ্ধ করবো। ঐক্যের আন্দোলন চাই। এরপর দেশকে দুর্নীতি, চুরি-চামারি থেকে মুক্ত করবো।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office