শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

দেশের তৃতীয় সাফারি পার্ক হবে মৌলভীবাজারের লাঠিটিলায়

অনলাইন রিপোর্ট:   |   রবিবার, ২৯ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপন করা হবে। এক্ষেত্রে এখানকার বসবাসকারীদের উচ্ছেদ না করে সবার জন্য কল্যাণকর ব্যবস্থা রেখেই এ প্রকল্প বাস্তবায়িত হবে।

রোববার বিকালে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানে সাফারি পার্ক নির্মিত হলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পরিবেশবাদী দাবিকারী কেউ কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, স্থানীয় জনগণকে উস্কানি দিচ্ছে। স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে এদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এখানে সাফারি পার্ক স্থাপন করা হবে।

পরিবেশমন্ত্রী আরো বলেন, হাকালুকি হাওড়ের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এখানে খাল ও পর্যাপ্ত পুকুর খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে। এর ফলে পানির সমস্যা দূর হবে। মাছের পরিমাণ বাড়বে, মৎস্যজীবীরা মৎস্য চাষও করতে পারবে। মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office