শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে এক রাতে ৮ দোকান চুরি

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে ৮ দোকান চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকার দোকান ও ব্যববসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরি আতংকের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, শহরের উকিল বাড়ী রোডের ওয়াটার লিলি ফুড স্টোর, সোনামিয়া রোডের দেবনাথ মেডিকেল হল, রুপসপুর দূর্গাবাড়ী সড়কের প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর, আর কে মিশন রোডের সি লেডিস টেইলার্স, কলেজ রোডের ছাদ ভ্যারাইটিজ স্টোর, পূরবী স্টোর, আয়ুস ডিজিটাল স্টুডিও ও সুহাসিনী ফার্মেসীতে এই চুরি সংঘটিত হয়। চুরির ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেছেন।
কলেজ রোডের ছাদ ভ্যারাইটিজ স্টোর এর মালিক মো. তুহিন চৌধুরী বলেন,‘ প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমার পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে এমন সংবাদ পেয়ে দোকান খুলে দেখি আমার দোকানও চুরি হয়েছে। চোরেরা ক্যাশ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে’। রুপসপুর দূর্গাবাড়ী প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোরের প্রোপ্রাইটর লিটন দেব বলেন, ‘এই দোকানের উপর আমার সংসার নির্ভরশীল।

img

চোরেরা দোকানের সার্টার ভেঙ্গে ক্যাশ থেকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে’।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, বলেন‘শ্রীমঙ্গল একটি শান্ত শহর। হঠাৎ করে এই শান্ত শহর কেন অশান্ত হয়ে উঠলো? ঘুমিয়ে থাকা দুষ্কৃতিকারীরা কিভাবে আবার জেগে উঠলো?’ এমন প্রশ্ন রাখেন। এক রাতে ৮ টি দোকান ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, চুরির ঘটনা জেনেছি। চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় বিভিন্ন সড়কের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব শিঘ্রই দুষ্কৃতিকারীদের সনাক্ত ও গ্রেফতার করার হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office