শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামে জিয়ার নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

মুরাদ হাসান বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল ও একজন খুনী। তাই তাঁর নামে রাষ্ট্রের টাকায় কোনো জাদুঘর থাকতে পারে না। এ জন্য চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে নামকরণ করা জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ১৮টি নিষ্পাপ প্রাণকে যারা হত্যা করেছে তাদের মূল মদদদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী প্রধান কুশীলব এবং পরবর্তীতে তথাকথিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরীসহ চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office