শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন হাজরা

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন প্রেম সাগর হাজরা।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে পদত্যাগ পত্রটি জমা দেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যুবরণ করলে গত ৬ জুন থেকে তিনি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান’র দায়িত্ব পালন করে আসছেন।
সাগর হাজরা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা দুইবারের ভাইস চেয়ারম্যান। এবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান।
প্রেম সাগর হাজরা বলেন, আগামী ৭ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচন। এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে একজন প্রার্থী। এ কারনে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। এরই মধ্যে আমি আওয়ামীলীগের মনোনয়ন পাবার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। আশা করছি দল আমাকে মূলায়ন করবে এবং আমি নৌকা মার্কা মনোনয়ন নিয়ে আবারো চেয়ারম্যান হবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office