শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

গণআন্দোলন গড়ে তোলা হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নবগঠিত কৃষক দলের নেতাদের নিয়ে মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার নির্বাচন না করেই ক্ষমতায় বসে আছে। আমাদের এখন মূল লক্ষ্য হবে— এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে একটি গণআন্দোলন গড়ে তোলা। ইনশাআল্লাহ, আমরা নবগঠিত কৃষক দলের এই কমিটির মাধ্যমে সেটি করতে সফল হব।

রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে নবগঠিত কৃষক দলের নেতাদের নিয়ে মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সফরে প্রধানমন্ত্রীর অর্জন একটিই— আরও বেশি মিথ্যাচার কীভাবে করা যায়। আপনারা লক্ষ্য করবেন, দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। দেশে নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

‘প্রধানমন্ত্রী কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন জাতিসংঘে দেওয়া তার গোটা বক্তব্যের কোথাও তিনি তা উল্লেখ করেননি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে মিথ্যাচার করেছেন। তার বিরুদ্ধে পত্রপত্রিকায় যেসব লেখালেখি হয়েছে তা খণ্ডানোর জন্য খালেদা জিয়া সম্পর্কে তিনি অনেক নেতিবাচক কথা বলেছেন। আমরা তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

‘পাশাপাশি আমরা আশা করি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনি সরকার ব্যবস্থার মাধ্যমে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। যাতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন আর এই সরকার বলুন— কেউ ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত তারা এ সমস্যা সমাধানের পথ বের করতে পারেনি। তারা এই ইস্যুটাকে জিইয়ে রেখে একটি আন্তর্জাতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office