শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাংলাদেশ ঢাকনা ছাড়া ম্যানহোল: মান্না

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্যের প্রতীকী অবস্থানে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না 

বাংলাদেশকে একটি ‘ঢাকনা ছাড়া ম্যানহোল’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্যের ‘নিপীড়িত মানুষ আজ নিজ হাতে জীবিকায় দেয় আগুন’ শীর্ষক প্রতীকী অবস্থানে এমন মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হাঁটতে গিয়ে ম্যানহোলের ভেতর পড়ে গেলেন। পরে ৭০ ফুট নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হলো। কয়েক মাস আগেও একজন ম্যানহোলে পড়ে মারা যান, তাঁর লাশ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বাংলাদেশ নিজেই একটা ঢাকনা ছাড়া ম্যানহোল।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যে প্লেন নিউইয়র্কে নিয়ে গেছে, তার জন্য টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে, জানতে চাই। আমরা শুনেছি, একটা প্লেন নিতে হলে আন্তর্জাতিক নিয়মে ঘণ্টাপ্রতি ২৫-৪০ হাজার ডলার দিতে হয়।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যা ইচ্ছা, তা-ই করছে।’

রাজধানীর বাড্ডায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা তুলে ধরে মান্না বলেন, নিজের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার পর সেই বাইকচালককে থানায় ১৮ ঘণ্টা রাখা হলো। আবার হঠাৎ করে পুলিশ এত দয়াপরায়ণ হলো কী করে যে নতুন একটা বাইক তাঁকে কিনে দিল। তিনি বলেন, ‘আমাকে জানাতে হবে, নতুন বাইকের টাকা কে দিয়েছে? বাড্ডা থানার ওসি, নাকি ঢাকা মহানগরের পুলিশ, নাকি বাংলাদেশের পুলিশ? নাকি পুলিশকে সরকার বলল, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও। আমরা যে কতটা মহান, সেটা দেখানোর চেষ্টা করি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office