শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাকা খেয়ে নাম পাঠাবেন না: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর নাম পাঠানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দলের নেতাদের বলেন, টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের স্মরণ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান।

জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে,নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়।
তিনি ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দেন।
রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে।

দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না,ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে,- তাই সৎ ও ভালো মানুষদের দলে টানারও নির্দেশ দেন ওবায়দুল কাদের।
৭৫ এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল তার এখনো রেশ রয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫’র হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল?কে নেপথ্যে ছিল? সেই ইতিহাস সবাই জানে- যা কখনো ভুলে যাওয়ার নয়।
তিনি বলেন জিয়া যেমন ৭৫’র হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন,তেমনি ২১ আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টার্স মাইন্ড।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন আজও আমরা প্রতিহিংসার বৃত্ত থেকে বের হতে পারি নাই।

৭৫ ও ২১ আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেয়াল আরও উঁচুতে নিয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।
গণতন্ত্রের যে কর্মসম্পর্ক তা নষ্ট করে দিয়েছে বিএনপি, এমনটা মনে করে ওবায়দুল কাদের আবারও দুঃখ প্রকাশ করে বলেন একাধিকবারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে? এটা কি প্রতিহিংসা নয়?

আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে খালেদা জিয়া এই ভুয়া জন্মদিন পালন করেন বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক কর্ম-সম্পর্কের বিষয়টি অনুপস্থিত, কিন্তু কেন? প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করা আমাদের এখন খুবই জরুরি হয়ে পড়েছে।
ওবায়দুল কাদের প্রয়াত হাসিবুর রহমান স্বপনকে একজন সফল রাজনীতিবিদ আখ্যায়িত করে বলেন একজন নির্লোভ নিরহংকার নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন স্বপন।

শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভায় সাবেক সাংসদ চয়ন ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার এবং সাংসদ সংসদ তানভীর শাকিল জয়, হাবিবে মিল্লাত প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office