শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায়:

জামিনের জন্য হাইকোর্টে গিয়েও বিফল হেলেনা জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হেলেনা জাহাঙ্গীর ছবি: ফেসবুক থেকে নেওয়া

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর জামিন পাননি। জামিন চেয়ে তাঁর করা আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

গত ৩০ জুলাই হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় ওই মামলা করে র‌্যাব। মামলায় জজ আদালতে জামিন চেয়ে ২১ সেপ্টেম্বর বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন হেলেনা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, মোমতাজ উদ্দিন ফকির, আহমদ নকিব করিম ও সৈয়দ ফজলে এলাহী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ ও আমিন উদ্দিন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ, তাঁকে জামিন দেননি। ফলে তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গত ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়।

এরপর হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়। এর মধ্যে গুলশান থানার মাদক আইনের মামলা, পল্লবী থানার প্রতারণাসংক্রান্ত মামলা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীর নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office