শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছোট পর্দার অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। প্রায় দুই মাস আইসিইউতে ছিলেন তিনি। আজ ২৪ অক্টোবর বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কাল ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাই টেলিভিশন প্রযোজক ম হামিদ।ম হামিদ বলেন, ‘প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল।

কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, কোভিড–পরবর্তী জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থা ভালো না। তখন থেকেই তাঁকে আইসিইউতে রাখতে হয়। কিন্তু তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ দিকে তিনি খেতে পারতেন না, কথাও বলতে পারতেন না। তাঁর চিকিৎসায় বেশ কয়েকবার মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না।’

mahmud sazzad

একটি নাটকের শুটিংয়ের সহকর্মীদের সঙ্গে মাহমুদ সাজ্জাদ ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই অভিনেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। এই মাসের প্রথম দিকে তাঁর ভাতিজি অভিনেত্রী তনিমা হামিদ জানান, ‘প্রথম দিকে চাচা-চাচি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করেই চাচার শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসের বড় অংশ সংক্রমিত হয়েছিল। আইসিইউতে রাখার পর গত মাসের শেষ দিকে তাঁর কোভিড নেগেটিভ আসে। এখন করোনা-পরবর্তী জটিলতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।’ গত সপ্তাহে কথা হলে এই অভিনেত্রী জানান, তাঁর চাচার শারীরিক অবস্থা ভালো নয়।

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। মাহমুদ সাজ্জাদ স্ত্রী এবং উপল ও অঞ্জন নামের দুই ছেলে রেখে গেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office