শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পাটুরিয়ায় যাত্রীবাহী ফেরি কাত হয়ে ১৭টি ট্রাক পড়ে গেছে পদ্মায়

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৭ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নদীতে কাত হয়ে থাকা ফেরি আমানত শাহ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে গেছে। ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আমানত শাহ নামের এই ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছিল।

ফেরিতে থাকা গাড়িগুলো পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেছেন, ”সকাল আনুমানিক ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে আমানত শাহ ফেরিটি পাটুরিয়া ঘাটে আসে। এখানে পাঁচ নম্বর ঘাটে লাগানোর পর হঠাৎ ফেরিটি কাত হয়ে আংশিক ডুবে যায়। ফেরিতে থাকা ট্রাকগুলো তখন নদীতে পড়ে যায়।”

এই ঘটনায় কেউ হতাহত হয়েছে, কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।

এই ঘটনার পরপরই দমকল বিভাগ উদ্ধার অভিযান শুরু করেছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ”আমাদের টিম এবং ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত হতাহত বা কেউ নিখোঁজ রয়েছে বলে আমরা খবর পাইনি।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান বলেছেন, ”হয়তো কোন কারণে ফেরিটি নদীতে থাকতেই পানি উঠছিল। তখন ঘাটে আসতে আসতে নীচে বেশি পানি জমে গেছে। যানবাহন ওঠার সময় একদিক কাত হয়ে তখন ডুবে গেছে।”

তবে কেন ফেরির এই দুর্ঘটনা ঘটল, এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

রাজবাড়ী থানার ওসি ফিরোজ কবিরও বলছেন, ”ফেরির নিচে যে ডাম্প (ফাঁকা অংশ) থাকে, সেকানে পানি ঢোকায় সেটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

ferry1

আমানত শাহ ফেরিটি ডুবে যাওয়ার মুহূর্ত (ভিডিও থেকে নেয়া ছবি)

ফেরিটি উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ হামলা ঘটনাস্থলে পৌছেছে। এছাড়া আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পথে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নৌ পরিবহন মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফেরিটি ডুবে যায়নি, হেলে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office