শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শপথ নিয়ে দায়িত্ব গ্রহন করলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়ের শপথগ্রহণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তিনি এই শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত বিভাগীয় পরিচালক (রাজস্ব ও পরিচালক স্থানীয় সরকার) মো. ফজলুল কবীর।
শপথগ্রহনের পর আজ( ২৮ অক্টোবর ) প্রথমত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের অফিসে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম-সহ অফিসারবৃন্দ শুভেচ্ছা জানান। তারপরেই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দও শুভেচ্ছা জানান।

img

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন আমি আপনাদের সেবক হয়ে থাকতে ছাই, এবং আপনাদের সাথে নিয়ে একটি আধুনিক উপজেলা গড়তে ছাই আর থাই আমি আপনাদের সহযোগিতা চাই।
উল্লেখ্য গত ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ভানুলাল রায় জয়ী হন। তিনি পান ৫৮ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী প্রেম সাগর হাজরা পান ৩৩ হাজার ২৮৩ ভোট।
অপর বিদ্রোহী প্রার্থী মো. আফজল হক (ঘোড়া) পান ১২ হাজার ৪৪৬ ভোট। আর লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রব পান ৭৯৪ ভোট।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office