শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘ওরা পৃথিবীতে এসেছিল একসঙ্গে, ছেড়েও গেল একসঙ্গে’

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পানিতে ডুবে মারা গেছে যমজ বোন সারা (ওপরে) ও সাবাছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বড় দুটি বালতির পানিতে ডুবে মারা গেছে তিন বছর বয়সী যমজ বোন। রোববার সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ভাড়া বাসায় সব সময় পানি না থাকায় দুটি বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।

সদর থানায় এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। যমজ বোনদের নাম সাবা ও সারা। তাদের বাবা এবাদ আলী পুলিশের কনস্টেবল। বর্তমানে ঢাকায় কর্মরত।

শিশুদের মা নাইমা খাতুন বলেন, মেয়ে দুটি বালতির পানিতে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিল। এ সময় তিনি ময়লা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এসে দেখেন পানিভর্তি বালতির ভেতর দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাইমা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা পৃথিবীতে এসেছিল একসঙ্গে, ছেড়েও গেল একসঙ্গে। যা করত সবই একসঙ্গেই করত। ওরা আমাকে শোকের সাগরে ভাসিয়ে গেল।’

একসময় সপরিবার ঢাকায় থাকতেন নাইমারা। এক মাস আগে চাঁপাইনবাবগঞ্জে এসে ভাইয়ের বাড়ির পাশে দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ভাড়া বাসায় সব সময় পানি পাওয়া যায় না। তাই দুটি বড় বালতিতে পানি ধরে রাখা হতো। সে পানিতে ডুবেই মারা গেল শিশু দুটি।

সদর থানার (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, যেহেতু দুটি শিশু একসঙ্গে মারা গেছে, তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ জন্যই লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office