শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
করোনায় মুখে খাওয়ার ওষুধ:

মলনুপিরাভির (ক্যাপসুল) বাজারজাতকরণের অনুমোদন পেল এসকেএফ

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনায় মুখে খাওয়ার ট্যাবলেট।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফকে করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ ছাড়া ওষুধ কোম্পানি বেক্সিমকো মলনুপিরাভির জরুরি বাজারজাতের জন্য অনুমোদন পেয়েছে।

আজ মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

রাজধানীর ওষুধ প্রশাসন অধিদপ্তরে মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত বেক্সিমকো ও এসকেএফকে মলনুপিরাভির জরুরি বাজারজাতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া অনুমোদনের তালিকায় আছে আরও আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিটি ক্যাপসুলের দাম ধরা হয়েছে ৫০ টাকা।

করোনার চিকিৎসায় কোনো সুনির্দিষ্ট ওষুধ ছিল না। গত সপ্তাহে একটি নতুন ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। ‘মলনুপিরাভির’ নামের ওই খাওয়ার ক্যাপসুল দেশে উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়।

করোনা নিরাময়ে যৌথভাবে মলনুপিরাভির তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক। ওষুধটির ওপর পরীক্ষা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে। ওষুধটি ৪ নভেম্বর অনুমোদন দেয় যুক্তরাজ্যের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কিংডম মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথোরিটি। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটি অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office