শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পীরগঞ্জে ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা, নিহত ৩

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহতের খবর পাওয়া গেছে।

রবিবার রাতে এ সংঘর্ষ হয়। জানা গেছে, সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০) নামের দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল এবং আদিত্য নামে আরো একজন রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যান। তাদের ববাড়ি ঘিডোব গ্রামে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫ জন। তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ সদস্য সগেন্দ্রনাথ জানান, রবিবার রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনা পর বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে। এরপর পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর করে, সড়ক অবরোধ করে। প্রায় দেড়ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে তাদের ওপর আক্রমণের চেষ্টা করা হয়। এসময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গির আলম বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office