শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সুচিন্তিত সিদ্ধান্তে আসতে আমরা একটু সময় নিচ্ছি: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আইনমন্ত্রী আনিসুল হক ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আইনি কোনো উপায় আছে কি না, তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কথা হচ্ছে, আইনের যেন কোনো ব্যত্যয় না হয়। আগে যে রকম করা হয়েছিল, সেটা সঠিক। কিন্তু এখানে যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের কাছ থেকেও আবেদন এসেছে। সে জন্য কিছু করা যায় কি না, সেটার কোনো উপায় আছে কি না—সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সে জন্য আমরা একটু সময় নিচ্ছি।’

গত ২০ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা (বিএনপি ও খালেদা জিয়ার পরিবার) আনতে চায়, তা আনতে পারে। এতে সরকার কোনো বাধা দেবে না।

গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকেরা জানান, তাঁর চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাঁকে বিদেশে উন্নত সেন্টারে নিয়ে চিকিৎসার সুপারিশ করেছে।

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে গত ২৫ নভেম্বর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আট দিনের কর্মসূচি পালন করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office