শিরোনাম
লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা আইডিআরএ চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের চার মোবাইল অপারেটরের কাছে রাজস্ব বকেয়া ১৩১৪৪ কোটি টাকা: মন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
Advertise with us

ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের স্বজনদের চাকরির আশ্বাস রেলমন্ত্রীর

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১১ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নীলফামারী জেলা সদরের বউবাজার গ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শনিবার দুপুরে

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম। আজ শনিবার বেলা ১টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার গ্রামে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরে তিনি নিহত তিন শিশুর বাড়িতে যান। এরপর স্থানীয় লোকজনের উদ্যোগে আয়োজিত এক শোকসভায় বক্তব্য দেন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দারা নিহত তিন শিশুর বাবা রেজওয়ান আলী (২৬) ও ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে নিহত পাহারাদার সালমান ফারসির স্ত্রী সুমি আক্তারকে (২৫) রেলে চাকরি দেওয়ার জন্য দুটি আবেদনপত্র দেন।

রেলমন্ত্রী আবেদনপত্র দুটি গ্রহণ করেন। অস্থায়ীভাবে তাঁদের চাকরি দেওয়ার ব্যবস্থা নিতে উপস্থিত রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ‘এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একই পরিবারের তিনটি শিশু নিহত হয়েছে। ওই শিশুদের বাঁচাতে গিয়ে আরও একজন নিহত হয়েছেন। পরিবার দুটির যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। আমি রেলের মন্ত্রী হিসেবে সহমর্মিতা জানাতে এখানে এসেছি।’

রেলপথমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ অনেক ঘনবসতিপূর্ণ। রেললাইনের ধারে অনেক জায়গা আছে, যেগুলো ব্যবহৃত হচ্ছে না। অনেক ভূমিহীন পরিবার ওই সব জায়গায় ঘর তুলে আছে। যে তিনটি শিশু নিহত হয়েছে, ওই পরিবারটাও রেলের জায়গায় আছে। আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন ভূমিহীনদের ঘর করে দেওয়ার। সে কার্যক্রম চলমান আছে। হয়তো তাদেরও নাম আছে। অল্প সময়ে হয়তো তারা এখান থেকে চলে যাবে।’

স্থানীয় বাসিন্দারা নিহত তিন শিশুর বাবা এবং ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে নিহত পাহারাদারের স্ত্রীকে রেলে চাকরি দেওয়ার জন্য দুটি আবেদনপত্র দেন।
মন্ত্রী ব্যক্তিগতভাবে নিহত সালমান ফারসির পরিবারকে ২০ হাজার টাকা এবং নিহত ৩ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা দেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষে সালমান ফারসির পরিবারকে আরও ২০ হাজার টাকা এবং তিন শিশুর পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়।

ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশু হলো লিমা আক্তার (৭), শিমু আক্তার (৪) ও মো. মোমিনুর রহমান (২)। ওই তিন শিশুর বাবা রেজওয়ান আলী রিকশাচালক এবং মা মজিদা বেগম (২২) কারখানার শ্রমিক। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে মারা যান মনসাপাড়া গ্রামের সালমান ফারসি ওরফে শামীম (৩০)। নিহত সালমান ফারসির পরিবারে রয়েছেন মা চিনু বেওয়া (৫০), স্ত্রী সুমি আক্তার (২৫) ও সাড়ে চার বছরের মেয়ে মিত্তাহুল জান্নাত।

লিমা ও শিমু ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় বাসিন্দারা সালমান ফারসি ও শিশু মোমিনুরকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরাও মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office