শিরোনাম
লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা আইডিআরএ চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের চার মোবাইল অপারেটরের কাছে রাজস্ব বকেয়া ১৩১৪৪ কোটি টাকা: মন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
Advertise with us

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধায় একটি হোটেলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই হোটেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেখান থেকে আমির উদ্দিন নামের অভিযুক্ত এক কর্মচারীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪) দুপুরে সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আমির উদ্দিন (৪০) সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি ‘জাফলং রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ওই হোটেলটির এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে শতাধিক স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছয়-সাত বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেলটি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় আমির উদ্দিন নামের এক কর্মচারীকে পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় লোকজন খবর দিলে আমরা তাৎক্ষণিক রওনা হই। কিন্তু উত্তেজিত জনতার বাধায় আমরা পৌঁছাতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office