শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ ২১ ও বিএনপি একটিতে বেসরকারিভাবে নির্বাচিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

চতুর্থধাপে দেশের ৩৪টি জেলায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৫৫টি পৌরসভার নির্বাচনের সর্বশেষ রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ি ২২টি পৌরসভার মধ্যে মেয়র পদে ২১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীগণ এবং একটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ধাপে ২৯ পৌরসভায় ইভিএম ও ২৬ পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ করা হয়েছে। মেয়র পদে ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২০৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ড ৫০১টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৭ ও ভোটকেন্দ্রে ৭৯৩ এবং মোট ভোটার রয়েছেন ১৬,৬৭,২২৪ জন।

যে সব পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে: ঠাকুরগাঁও, লালমনিরহাট সদর, জয়পুরহাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, যশোরের চৌগাছা, বাগেরহাট সদর, সাতক্ষীরা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের মুলাদী, টাঙ্গাইলের গোপালপুর, শেরপুর সদর, ময়মনসিংহের ফুলপুর, নেত্রকোনা সদর, কিশোরগঞ্জের বাজিতপুর, মুন্সীগঞ্জের মিরকাদিম, নরসিংদীর মাধবদী, রাজবাড়ী সদর, হবিগঞ্জের চুনারুঘাট, ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া, কুমিল্লার হোমনা, দাউদকান্দি, চাঁদপুরের কচুয়া, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুরের রামগতি, চট্টগ্রামের পটিয়া, বান্দরবানের বান্দরবান সদর, রাঙ্গামাটি সদর।

যে সব পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, লালমনিরহাটের পাটগ্রাম, জয়পুরহাটের কালাই, রাজশাহীর নওহাটা, রাজশাহীর তানোর ও তাহেরপুর, নাটোরের বড়াইগ্রাম, চুয়াডাঙ্গার জীবননগর, যশোরের বাঘারপাড়া, বরিশালের বানারীপাড়া, টাঙ্গাইলের কালিহাতী, জামালপুরের মেলান্দহ, শেরপুরের শ্রীবরদী, কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ, নরসিংদী সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, ফরিদপুরের নগরকান্দা, শরীয়তপুরের ডামুঢ্যা, সিলেটের কানাইঘাট, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, ময়মনসিংহের ত্রিশাল ও নোয়াখালীর সোনাইমুড়ী।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছে। গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতিকে ভোটে পেয়েছেন ৮ হাজার ৮১৫ ভোট । তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৯৩ ভোট।

ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুমানা আরা বেগম বন্যা। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫,৩৩৩ ভোট।

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৯১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী শাহাজাহান কবীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭৬ ভোট।

লক্ষীপুরের রামগতি পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্যাহ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৫ ভোট।

ঠাকুরগাঁও রানীংশকৈল পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন ২ হাজার ৩৭১ ভোট।

চাঁদপুরের কচুয়া পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজমুল আলম স্বপন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০,২১২ ভোট।

চতুর্থ ধাপে পৌর সভা নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রাথী বিজয়ী এ.বি.এম আনিছুজ্জামান জগ প্রতীক নিয়ে ১২ হাজার ২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৭ হাজার ৪ শত ৮৬ ভোট।

জয়পুরহাটের দুটি পৌরসভাতেই আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা জয়লাভ করেছেন। কালাই পৌরসভায় রাবেয়া সুলতানা ও আক্কেলপুর পৌরসভায় শহিদুল আলম চৌধুরী।

নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান। তিনি ২৯,১২৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ভোট পেয়েছেন ৯,৭৩৯ শত ভোট ।

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী নুরুন্নবী সরকার ১১৩৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আলী আজগর জব্বার পেয়েছেন ৭০৭৯ ভোট।

নোয়াখালি সোনইমুড়ী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী নুরুল হক চৌধুরী পেয়েছেন ৯ হাজার ৬০৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি প্রার্থী মোতাহের হোসেন মানিক পেয়েছেন ৪ হাজার ১ ভোট ।

নোয়াখালি চাটখিল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ১১ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।

হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি প্রার্থী হাজী আবদুল লতিফ পেয়েছেন ৩,২৮৮ ভোট।

খাগড়াছড়ির মাটিরাংগা পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র শামসুল হক। তিনি পেয়েছেন ৫,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী এম এম জাহাংগীর আলম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৩,৭৫২ ভোট।

খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামছুল হক নৌকা প্রতীকে ৫,৯৯৫ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম মোবাইল প্রতীকে পয়েছেনে ৩,৭৫৮ ভোট পেয়ে হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৫ হাজার ৭’শ ৪২ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা পেয়েছেন ৯ হাজার ৯’শ ৯৯ ভোট।

নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন (নৌকা) ১১ হাজার ৫৮৯ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির সাবেক মেয়র ইসাহাক আলী পেয়েছেন এক হাজার ৩৪৩ ভোট।

বাগেরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৮,৮৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ধানের শীষ প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন।

যশোরের চৌগাছা পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর উদ্দীন আল মামুন হিমেল। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬,৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক প্রতীকে মাস্টার কামাল আহমেদ পেয়েছেন জগ প্রতীকে পেয়েছেন ৩,০১৭ ভোট।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান কাদির গনু। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মীর মহি উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।

দাউদকান্দি পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাঈম ইউসুফ সেইন।তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আবু মুছা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৯ ভোট।

লালমনিরহাট জেলার দুইটি পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলে লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) ও পাটগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রাসেদুজ্জামান সুইট (নৌকা) বিজয়ী হয়েছে।

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম ২০ হাজার ৫৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়ছেনে। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি’র প্রার্থী মিজানুর রহমানের প্রাপ্ত ভোট ৮৬৮ ভোট।

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী শশধর সেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী রকিবুল হাসান সোহেল পেয়েছেন ৩ হাজার ৭১৩ ভোট।

রাজশাহীর চার পৌরসভার তিনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. আবুল কালাম আজাদ ১০ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু পেয়েছেন ৯০৩ ভোট।

যশোরের চৌগাছা ও বাঘারপাড়া পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফল ঘোষণা করা হয়। নৌকা মার্কায় চৌগাছা পৌরসভার নূর উদ্দীন আল মামুন হিমেল ৬ হাজার ৫৪৬ ভোট ও বাঘারপাড়া পৌরসভার কামরুজ্জামান বাচ্চু ৪ হাজার ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন নূর উদ্দীন আল মামুন হিমেল ও কামরুজ্জামান বাচ্চু। সূত্র ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office