শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১০ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনার নতুন ধরন অমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে ছবি: রয়টার্স

করোনা সংক্রমণ বাড়তে থাকায় উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে এই বিধিনিষেধের কথা জানিয়েছে। এতে বলা হয়, করোনার নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব এবং দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই নির্দেশনাসহ মোট ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

গেল মাসের প্রথম দিকেও করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ২ হাজার ২৩১ জনে পৌঁছেছে। আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দেখা দেওয়া করোনার নতুন ধরন এরইমধ্যে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন দিনে করোনা রোগী শনাক্ত দেড় লাখ ছাড়িয়ে যাচ্ছে, যেখানে মাসখানেক আগে এই সংখ্যা ১০ হাজারের কাছাকাছি ছিল। করোনার বিস্তার ঠেকাতে পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office