শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের মুদ্রণ কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের মুদ্রণ কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহারে নিষেধ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রেস মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন জেলা প্রেস মালিক সমিতির সদস্যরা। এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম জেলা প্রেস মালিক সমিতির সদস্যদের সঙ্গে ভিজিটিং কার্ড এবং সরকারি-বেসরকারি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে অতিথিদের জন্য দাওয়াত কার্ডের প্রস্তুতের সময় প্লাস্টিকের লেমিনেটিং দেওয়া নিয়ে কথা বলেন।

পরিবেশের জন্য পলিথিন ও প্লাস্টিক ক্ষতিকারক উল্লেখ করে জেলা প্রশাসক প্রেস মালিক সমিতির সদস্যদের মুদ্রিত সব ধরনের কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। মুদ্রিত সব ভিজিটিং ও বিভিন্ন দাওয়াত কার্ডে প্লাস্টিকের লেমিনেশন ব্যবহার করলে প্রেসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে বলে প্রেস মালিক সমিতিকে জানান জেলা প্রশাসক।

নির্বাচনী প্রচারণার বিভিন্ন পোস্টারেও পলিথিনের ব্যবহারের বিষয়ে নিষেধ করেন জেলা প্রশাসক। এ সময় প্রকাশ্যে ধূমপানের বিষয়েও আলোচনা হয়। সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে নির্ধারিত জায়গা করে বালুভর্তি বালতি বা পাত্র রাখার পরামর্শ দেন তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন, শুভেচ্ছা অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির সাধারণ সম্পাদক এস আলম, প্রগতি অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা প্রেস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মৌসুমী অফসেট প্রেসের স্বত্বাধিকারী, জেলা প্রেস সমিতির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান ইমরান প্রমুখ।

শামীম আহমেদ বলেন, ‘সব ধরনের ভিজিটিং ও দাওয়াত কার্ডে প্লাস্টিকের লেমিনেশনের ব্যবহার নিষেধ করেছেন জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসন একটি পরিপত্র জারি করে জেলা প্রেস মালিক সমিতিসহ সব অফসেট প্রেসকে দেওয়া হবে। নির্বাচনী পোস্টারেও পলিথিনের ব্যবহার নিষেধ করেছেন তিনি। আমরা দীর্ঘদিন ধরেই নির্বাচনী পোস্টারে পলিথিনের ব্যবহার নিষেধের বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা নির্বাচন কার্যালয়কে জানিয়ে আসছিলাম।’

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, মুদ্রিত সব প্রকার ভিজিটিং ও দাওয়াত কার্ড মানুষ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখেন না। দ্রুত সময়ের মধ্যে এসব মুদ্রিত কার্ড ফেলে দেন। এসব কার্ডের প্লাস্টিকের লেমিনেশন পরিবেশের জন্য ক্ষতিকারক। তাই প্লাস্টিকের লেমিনেশন ব্যবহারের বিষয়ে প্রেস মালিক সমিতিকে নিষেধ করা হয়েছে। এমনটি করলে জরিমানার আওতায় আনা হবে। তিনি বলেন, এখন থেকে জেলা প্রশাসনের সব দাওয়াত কার্ডে আর প্লাস্টিকের লেমিনেশন থাকবে না। পরিবর্তন নিজের থেকেই শুরু করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office