শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

অপপ্রচার না হলে দেশ আরও এগিয়ে যেত: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতা ভিডিও সংগীত প্রকাশ অনুষ্ঠানে আজ শনিবার বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের কাছে দেশবিরোধী প্রচার চালানো না হলে দেশ আরও এগিয়ে যেত।

আজ শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আইকন ভবনে বঙ্গবন্ধু কর্নার ও ডাইরেক্টরস লাউঞ্জ উদ্বোধন এবং কোভিড সচেতনতা ভিডিও সংগীত প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, দেশের একজন সাবেক দুবারের প্রধানমন্ত্রী নিজের নামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধ লিখেছেন, যাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জিএসপি সুবিধা দিয়ে আসছিল, তা বন্ধ করে দেয়। শুধু তা–ই নয়, দেশের একটি প্রধান রাজনৈতিক দল, যারা দুবার ক্ষমতায় ছিল, সেই দলের মহাসচিব নিজের দলের প্যাডে নিজে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে চিঠি লিখেছেন, বাংলাদেশকে সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করতে এবং সেটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে রাজনীতি থাকবে। অবশ্যই সরকারের সমালোচনা হবে। কিন্তু দেশের বিরুদ্ধে অপপ্রচার, দেশের ব্যবসা-বাণিজ্য-রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার কখনো কাম্য নয়। সেটি দেশদ্রোহের শামিল।’

নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সার্চ কমিটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ইসি গঠন আইন অনুযায়ী সার্চ কমিটিতে সাংবিধানিক পদধারীদের এবং একজন নারীসহ সুশীল সমাজের দুজনকে রাখা হয়েছে। তাঁরা যে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং নিরপেক্ষ মানুষ হিসেবে অতীতে ভূমিকা রেখেছেন, তা সবাই স্বীকার করবেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সুন্দর একটি সার্চ কমিটি হয়েছে। তাঁদের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেমনটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে হয়েছে।’

এ সময় দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধে এবং কলকারখানার দূষিত বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় এফবিসিসিআই সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান মন্ত্রী।

এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, মেধাবী ও অত্যন্ত কর্মপ্রাণ সাংবাদিক পীর হাবিবুর রহমানের জীবনাবসান এ যুগের সাংবাদিকতায় এক শূন্যতা তৈরি করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office