শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা: নতুন বিধি-নিষেধ নিয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দ্রুতই শেষ হচ্ছে না করোনার বিধি-নিষেধ। ওমিক্রনের প্রভাবের ওপর নির্ভর করেই নেওয়া হবে।

নতুন বিধি-নিষেধ বিষয়ে তিনি বলেন, এর আগ পর্যন্ত করোনা প্রতিরোধে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ ১১ দফা বিধি-নিষেধ অপরিবর্তিত থাকবে। ওমিক্রন বাড়লেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে সরকারঘোষিত নির্দেশনার বাইরে নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না।

আজ শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বাস্থ্যের ডিজি আরও বলেন, এ হাসপাতালে রোগীদের প্রচণ্ড চাপ। এই সমস্যা সমাধানের জন্য একই বিভাগের একাধিক ওয়ার্ডসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office