শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক:

আইনের আওতায় আসবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় ছবি: পিআইডি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত (সংশোধন) আইন, ২০২২–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে এটি পাস হলে ব্যাংকের মতো অন্য সব আর্থিক প্রতিষ্ঠানকেও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে; যাতে প্রতিষ্ঠানটি সংকটে পড়লে গ্রাহকেরা সেখান থেকে একটি নির্ধারিত পরিমাণ টাকা পেতে পারেন।

আজ রোববার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত দিন ব্যাংকে টাকাপয়সা রাখায় একটি সুরক্ষা ছিল। কিন্তু বিভিন্ন লিজিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যাঁরা ডিপোজিট (জমা) করতেন, তাঁদের সুরক্ষা ছিল না। এ জন্যই বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। এর ফলে ব্যাংক ছাড়াও অন্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা এটির আওতায় আসবে।

ব্যাংকের মতো তাদেরও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হতে হবে। তিনি আরও বলেন, এর ফলে যদি ওই আর্থিক প্রতিষ্ঠান উঠে যায় বা অন্য কিছু হয়ে যায়, তাহলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকে রাখা ওই ডিপোজিট থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাবেন।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন, ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত কারিগরি সহায়তা চুক্তি শীর্ষক খসড়া চুক্তির ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ প্রণয়নসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office