শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি: রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি।

আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অনুসন্ধান কমিটি ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবে।

এই ১০ জনের মধ্য থেকে ১ জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানে বলা আছে, কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

অনুসন্ধান কমিটির চূড়ান্ত তালিকায় কাদের নাম আছে, সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে অনুসন্ধান কমিটির একটি সূত্র জানিয়েছিল, আগের বৈঠকে ১২–১৩ জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল সেখানে সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকের নাম রয়েছে।

এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ১০ জনের নাম ঠিক করতে অনুসন্ধান কমিটি এ পর্যন্ত ৭টি সভা করেছে। এ ছাড়া চারটি সভা করেছে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে।

নাম বাছাইয়ে অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম দেওয়ার অনুরোধ করেছিল। ব্যক্তিপর্যায়েও নাম আহ্বান করা হয়। ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে কমিটি। এরপরও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে। ৩ শতাধিক নামের মধ্য থেকে ১০ জনের নাম আজ চূড়ান্ত করা হলো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office