বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

আমরা কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়তে চাই : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৪৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা লেখাপড়া শেষে শুধু চাকরি না খুঁজে যেন কর্মসংস্থান তৈরি করতে পারেন। উদ্যোক্তা হতে পারেন। সুনাগরিক হতে পারেন- এমন কর্মোপযোগী শিক্ষাব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের চেয়ে আরো ভালো থাকুক।

তিনি আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনার চল্লিশার হেনা ইসলামী ডিগ্রি কলেজের উন্নয়ন কাজে পরিদর্শন শেষে এক আলোচানাসভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরো বলেন, শেখ হাসিনা যাতায়াতব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। আমরা চাই উন্নয়ন। আমাদের যত অর্জন- ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সব কিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাব। বারবার শেখ হাসিনার সরকার যাতে থাকে এ জন্য সবার সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী ।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর শিক্ষামন্ত্রী শহরের মোক্তারপাড়ার ঈদগা মাঠে আয়োজিত নেত্রকোনা সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office