বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০২ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৪৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জামালপুরে বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বুধবার (২ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা বলে বিএনপি নাকি আন্দোলন করতে পারে না। বিএনপি আওয়ামী লীগের মতো লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি আন্দোলন করতে পারে কিনা এসে দেখে যান। আওয়ামী লীগ ১৩ বছরে মামলা হামলা দিয়ে নির্যাতন করে বিএনপির মনোবল ভাঙতে পারে নাই। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।

সমাবেশে উপস্থিত বক্তারা চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতায় প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান।

শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ, শফিউর রহমান শফি ও অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office