বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের দুর্নীতি, অযোগ্যতা ও অপদার্থতার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। দেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না। অতিষ্ঠ হয়ে গেছে। এ সরকার দেশ চালাতে পারে না।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, জনগণের নাভিশ্বাস উঠেছে। মানুষ আর পারছে না। নিত্যপণ্যের দাম বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ছে।

মির্জা ফখরুল বলেন, ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য মানুষ খাবার কিনতে পারছে না। মানুষ নিরাপত্তা পাচ্ছে না। স্কুল-কলেজের বেতন বাড়ছে। স্কুল-কলেজের প্রধান ও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁরাও চুরি করছেন।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবার মানুষের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। অতীতের মতো এবারও গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে।

সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের দুর্নীতির কারণে এ অবস্থা। তাঁরা ফুলে-ফেঁপে বেড়ে উঠেছে।’

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই তেলের ব্যবসায়ীদের বেশির ভাগই আওয়ামী লীগের। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণও একই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির কোনো বিচার হয় না। শিক্ষামন্ত্রীর এলাকায় ভূমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতিরও বিচার হয় না। সব ক্ষেত্রে দুর্নীতি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিএনপি আন্দোলন শুরু করার পর থেকে থানা-জেলা পর্যায়ে আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিন বলেন, রাজতন্ত্র চালানোর জন্য মানুষকে অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে। মুক্তসমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনে আরও একটা মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত করতে হবে।

নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব।

ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের সব মহৎ ও কল্যাণকর কাজ ছাত্ররা করেছেন। ছাত্রদের জেগে উঠতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানাউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office