শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অভিনেত্রী সোনাক্ষী!

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সোনাক্ষী সিনহা।

অর্থ আত্মসাতের মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়েছিল তিন বছর আগে।

অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েও তাতে যোগ দেননি অভিনেত্রী। টাকা ফেরত চেয়ে বারবার অভিনেত্রীকে তাগাদা দিয়েও লাভ হয়নি।

অভিনেত্রীর ম্যানেজার তখন জানিয়ে দিয়েছিলেন, অর্থ ফেরত দেওয়া হবে না।

অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েও তাতে যোগ দেননি সোনাক্ষী সিনহা।

sunaki

অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েও তাতে যোগ দেননি সোনাক্ষী সিনহা।

২০১৯ সালের জানুয়ারিতে এই মর্মে সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন সেই অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা। মোরাদাবাদের কাটঘর এলাকার বাসিন্দা প্রমোদের দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘দাবাং’ নায়িকার। চাহিদামাফিক পুরো অর্থ নিলেও সেদিনের অনুষ্ঠানে হাজির হননি শত্রুঘ্নকন্যা।

এই মামলা দায়েরের পরে একবার মোরাদাবাদ থানায় গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়েছিলেন সোনাক্ষী। এর পর থেকেই তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে যোগাযোগ করেও পুলিশ তার হদিস পায়নি। তাই এবার জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সোনাক্ষীর বিরুদ্ধে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ‘লুটেরা’ অভিনেত্রী।
তবে এ বিষয়ে সোনাক্ষী সিনহার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office