শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শীতলক্ষ্যায় লঞ্চডুবি ৬টি মৃতদেহ উদ্ধার, বহু নিখোঁজ

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যাবার পর এ পর্যন্ত অন্ততঃ ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চটির আরোহীদের আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনজুরুল হাফিজ ৬টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়ে বলেছেন, নদীর তলায় লঞ্চটির অবস্থান চিহ্নিত করা হয়েছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ যাচ্ছে।

নিমজ্জিত লঞ্চটির ভেতরে আরো মৃতদেহ থাকার আশংকা করা হচ্ছে।

এর আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, রবিবার দুপুর দুইটার দিকে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। এরপরই নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কর্মকাণ্ড শুরু করে।

লঞ্চটি ডুবে যাবার সময় কিছু যাত্রী পানিতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, আরো অনেক যাত্রী সেসময় লঞ্চের ভেতরে ছিলেন। যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এমএল আফসার উদ্দিন নামের ওই লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে চর সৈয়দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office