শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, আমরা চাই সৃজনশীল মানুষ হওয়ার শিক্ষা : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি বাসসের।

শিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্থ করে পাশ নয়, আমরা চাই সৃজনশীল মানুষ হওয়ার শিক্ষা এবং কুসংস্কারমুক্ত আর খোলা মনের আলোকিত ব্যক্তিত্ব গড়ার শিক্ষা।’

আজ বিকেলে ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’ আয়োজিত আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রকৃত কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব একদিকে যেমন সম্ভাবনাময় তেমনি তার চ্যালেঞ্জিং ও বটে। তাই, শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পাঠক্রম অনুসরণ করতে হবে।’
রাষ্ট্রপ্রধান বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য-সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন একেএম নুরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে, ‘আমার দৃষ্টিতে দেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -বাসস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office