শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

লায়লা পারভীন কেয়া’র কবিতা ‘নারী দিবস’

  |   রবিবার, ০৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লায়লা পারভীন কেয়া’র কবিতা ‘নারী দিবস’

কেউ নারী হয়ে জন্মায়না, জন্মায় মানবশিশু হয়ে,
ক্রমশঃ সে একদিন নারী হয়ে উঠে।
পারিবারিক পারিপার্শিক সামাজিক অবকাঠামোর ভিত্তিতে
মানব শিশুটি ক্রমেই নারী হয়ে উঠতে বাধ্য হয়।
তবু নারীই করেছে নারী মুক্তির সংগ্রাম।
তাইতো সতীদাহ প্রথার অবসান হয়েছে
কন্যা শিশুর জীবন্ত কবর বিলুপ্ত হয়েছে,
বিধবা প্রথার উচ্ছেদ হয়েছে,
বাল্যবিবাহের আইন হয়েছে,
নিষিদ্ধ নারীশিক্ষার হয়েছে অবসান।

অন্তঃপুরির শৃঙ্খলে বাঁধা নারী ছিন্ন করেছে
পায়ের শেকল, ভেঙ্গেছে কুসংস্কারে বাঁধা বাহুডোর।

বেরিয়েএসেছে স্বাধীনতার স্বাদ নিতে মুক্ত আকাশের
উদার প্রাঙ্গনে, মুক্ত বাতাসের বাহু ডোরে।

স্বাধীনতা তাকে হরণকরেনি, বরং
করেছে বলিষ্ঠ চেতনায় ব্যাক্তিত্বময়ী।

নির্যাতনের শিকল ছিঁড়ে বেরিয়ে এসে
হয়েছে আত্মকর্মে সংগ্রামী।
স্বাধীনতা তাকে প্রকাশ করেছে, করেছে তারে বিকাশ।

সকল ক্ষেত্রে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আজ,
নারীকে পেরুতে হয়েছে বহুদূরের কর্দমাক্ত ইতিহাস।
বৈষম্যহীন হবে নারী একদিন,নারী তার অধিকার
প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করে।

সময়ের পরিবর্তনে,শিক্ষার সচেতনাতে,নিষ্ঠা একাগ্রতায়,
বলিষ্ঠ সাহসী সংগ্রামে,প্রানান্ত প্রচেষ্টায় আজকের সফলও
স্বাধীন নারী,আজকের স্বাধীন মানুষ।
তবুও পথ পাড়ি দিতে এখনো বাকি আছে বহুদূর।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office